• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীর রত্না চা-বাগানে গাঁজা ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০
জুড়ীর রত্না চা-বাগানে গাঁজা ব্যবসায়ী আটক

জুড়ীতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ ই সেপ্টেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে অভিযান করে আধা কেজি গাঁজা সহ রত্না চা বাগান মন্দির এলাকার বাসিন্দা তার নিজ বসত ঘর হইতে মৃত শংকর কৈরীর পুত্র কার্তিক কৈরী (৪৫) কে আটক করে। ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বিশ্বস্হ সূত্রে খবর পেয়ে জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম, এ এস আই মনিরুল ইসলাম ও জামাল হোসেন কে সংগে নিয়ে কার্তিক কৈরী কে গাঁজা সহ আটক করতে সক্ষম হই। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জুড়ী থানার মামলা নং- ৩ তারিখ ১৮/৯/২০২০ ইং। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তার ই আলোকে জুড়ী থানার পুলিশ কাজ করছে।জুড়ী থানাকে মাদকমুক্ত থানা হিসেবে ঘোষনা করতে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

হাকালুকি/ডেস্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930