• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৌলভীবাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
মৌলভীবাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ

সিরাজুল ইসলাম :: মৌলভীবাজার শহর এলাকা থেকে জুড়ী উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন মিয়া কে আটক করেছে জুড়ী থানা পুলিশ। আজ রোববার(২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জুড়ী থানা পুলিশের গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে এ এস আই জোসেফ তাকে আটক করতে সক্ষম হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী জানান,জুড়ী থানার বেলাগাঁও গ্রামের মোঃ আব্দু মিয়ার পূত্র হারুন মিয়া জিআর ৬৩/৮ ধারা ৩৮০ পেনাল কোড এর ৪ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে।আজ তাকে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

হাকালুকি/ডেস্ক

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31