জুড়ীতে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও জনসচেতনতাসহ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা…
জুড়ীতে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও জনসচেতনতাসহ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা…
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৯
জুড়ী থানা পুলিশের উদ্যোগে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা হলরুমে জাঁকজমকপূর্ণ ও বর্নাঢ্য আয়োজনে জুড়ী থানার উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও জনসচেতনতাসহ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ সারোয়ার আলম, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বদরুল হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন, পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ছালেহ উদ্দিন আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সম্পাদক শেখরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার) জুড়ী উপজেলা পরিষদে পৌঁছার সাথে সাথে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা সহ বরন করেন এবং স্থানীয় স্কাউট টিম অভ্যর্থনা জানিয়ে প্রধান অতিথিকে মঞ্চে নিয়ে আসেন।