• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীতে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০
জুড়ীতে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বাড়ির পাশে পানিতে পড়ে ৩ বছরের এক শিশু মারা গেছে।

জানা যায়, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়নের নিশিন্তপুর গ্রামের প্রবাসী লকুছ মিয়ার মেয়ে জারা ফেরদৌসী (৩) বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়।

শিশুর চাচা শাওন আহমদ বলেন,সবার অজান্তেই সে ঘরের বাহিরে যায়,কিছুক্ষণ পর তার লাশ পানিতে দেখা যায়।বাদ আছর তার দাফন সম্পন্ন হয়েছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হাকালুকি/বেলাল

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31