• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগ্নেয়াস্ত্র সহ সিলেট থেকে যুবলীগ নেতা সহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
আগ্নেয়াস্ত্র সহ সিলেট থেকে যুবলীগ নেতা সহ গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে অগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করেছে র‌্যাব। এদের মধ্যে একজন যুবলীগে নেতা,যিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের গ্রুপের সক্রিয় কর্মী বলে ছবি সূত্রে জানা গেছে।
রোববার দিবাগত (১৬ নভেম্বর) রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় চালিয়ে তদের আটক করা হয়।

র‌্যাব জানায়, ১৬ নভেম্বর রাত সোয়া ১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকা থেকে অভিযান চালিয়ে মো. তানভির আহম্মেদ (৩৪) ও সাগর সরকার (২৫) নামে দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করে।

তানভির আহম্মেদ নগরীর করের পাড়া মোহনা ব্লক-বি ৩৭ এর বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে ও সাগর সরকার সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের সুকেশ সরকারের ছেলে। সে করের পাড়া মোহনা ব্লক-বি ৩৭-এ ভাড়াটে হিসেবে থাকতো।

এদিকে, তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। পরে মামলা দায়েরপূর্বক তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়।

এবি/হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930