• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ী থানা পুলিশের অভিযানে কুচাই মন্দিরের দুর্ধর্ষ ৫ চোর গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০
জুড়ী থানা পুলিশের অভিযানে কুচাই মন্দিরের দুর্ধর্ষ ৫ চোর গ্রেফতার

মোঃ বেলাল হোসাইনঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগানের শ্রী দূর্গা মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। আজ ২৩ আগস্ট আসামীদের কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। জুড়ী থানা পুলিশ জানায়, গত ২১ শে আগষ্ট রাতে  কুচাই চা বাগানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী দূর্গা মন্দিরের তালা ভেঙ্গে উপাসনালয়ের বেশ কিছু কাসার মালামাল চুরি হয়। ঘটনার পরদিন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজীবন নায়েক একটি অভিযোগ দায়ের করিলে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো পূর্ব জুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), উত্তর জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র শিপন আহমদ (২২), একই গ্রামের মৃত আং সাত্তারের পুত্র সোহেল মিয়া (২২), পূর্ব গোয়ালবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র আং জলিল (৩০) এবং গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের আং হান্নানের পুত্র জসিম উদ্দিন (৩০)।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আসামী সোহেল আহমদ এর বসতবাড়ি উত্তর জামকান্দি হইতে চোরাইকৃত কাসার কিছু মালামাল এবং তালা কাটার সাঁড়াশি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মন্দিরের চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নং০৭ তারিখ-২৩/০৮/২০২০।  ৪৫৭/৩৮০ ধারায় আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930