সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ এর পুলিশ লাইনস এবং জালকুঁড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে অবস্থানরত অফিসার ও ফোর্সের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।