• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর আর্থিক সহযোগিতা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর আর্থিক সহযোগিতা প্রদান

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদ এর মাধ্যমে কাঠালতলী উত্তর (টাকি) গ্রামের একটি অসহায় কন্যাদ্বায়গ্রস্থ পরিবারকে ‘বড়লেখা ফাউন্ডেশন ইউকে ‘ কর্তৃক নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করে। উক্ত পরিবারের পক্ষে অনুদান গ্রহণ করেন কবির আহমদ।
উল্লেখ্য, বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কেএসকেপির কার্যালয় পরিদর্শনে এসে উক্ত পরিবারকে অনুদান প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

কেএসকেপি বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর সভাপতি শাহিন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930