রায়হান আহমেদঃ মৌলভীবাজারের জুড়ীতে “জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির” ২০২০/২০২১ ইং মৌসুমের প্রশিক্ষণ কার্যক্রম আজ ০১/০৯/২০২০ইং রোজ মঙ্গলবার জুড়ী টি.এন. খানম সরকারি কলেজ মাঠে আরম্ভ হয়েছে। এ মৌসুমের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় তিনি এই ফুটবল ট্রেনিং একাডেমির মাধ্যমে জুড়ী থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার বের হয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত ট্রেনিং একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুলতান হোসেন রাজু বলেন পিছিয়ে পড়া জুড়ী উপজেলার ফুটলারদের উন্নয়নের জন্য বিভিন্ন সময় সিলেট ও মৌলভীবাজার থেকে প্রশিক্ষক এনে ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমী। অদূর ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকব বলে জানান।