• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জুড়ীতে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২০
আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জুড়ীতে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস” উপলক্ষে এক আলোচনা হয়েছে।

আজ ৩১ শে আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টায় জুড়ী কলেজ রোডের এম জেড কমিউনিটি সেন্টারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক,জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কিশোর রায় চৌধুরী মনি’র সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ও মাহবুব আলম জলিল এর উপস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা,কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম,আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ, উপজেলা তাঁতীলীগের আহবায়ক গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাশ, জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন,
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুক আহমদ মেম্বার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ শওকত আলী,পঃজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন,সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন সামছু,ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডালিম উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপজেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, ছাত্রলীগের অন্যতম নেতা তাপস দাশ,নেওয়াজ শরীফ রাজু, আব্দুল আজিজ রুহেল।

এ সময় উপস্হিত ছিলেন গোয়ালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক বিকাশ দাশ,জায়ফরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্তুজা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930