• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আল্লামা আহমদ শফীর প্রয়ানে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ তরীকত ফেডারেশনের শোক!

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০
আল্লামা আহমদ শফীর প্রয়ানে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ তরীকত ফেডারেশনের শোক!

আল্লামা আহমদ শফীর প্রয়ানে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ তরীকত ফেডারেশনের শোক! “মাউতুল আলিমি কামাউতিল আলাম”
আগের দিন পদত্যাগ করে পরের দিন ইহত্যাগ করলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমীর, কাওমী মাদরাসার কান্ডারী ও বাংলাদেশের বিখ্যাত-প্রাচীণ কাওমী ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাটহাজারী মুঈনুল ইসলাম জামেয়ার মহাপরিচালক শাইখুল হাদীস, উস্তাজুল আসাতিজা হাদরাতুল আল্লামা আহমদ শফী (রা)। পবিত্র জুমুআর দিন শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর বাদ আসর ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আমরা বিটিএফ-ইউএসএ’র পক্ষ থেকে হজরতের রূহের মাগফিরাত, সতীর্থ-সংশ্লিষ্ট সকলের সহিত গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবারের শান্তি কামনা করছি!
_ইমাম কাজী কায়্যূম। সাধারণ সম্পাদক, বিটিএফ-ইউএসএ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31