• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্ট এর নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার প্রস্তাব বাতিল

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৪
কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্ট এর নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার প্রস্তাব বাতিল

কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ করার প্রস্তাব নানা আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে বাতিল করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে, এ বিষয়ে চিঠিও ইস্যু করা হয়েছে।

কক্সবাজারের সুগন্ধা বিচের নাম পরিবর্তনের প্রস্তাব

গত ৮ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। সংগঠনের সভাপতি মো. সোলায়মান মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের নাম ‌‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী বিচের মাঝখানের জায়গাটিকে বীর ‌‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের দাবি জানানো হয়।

গত ১৯ ফেব্রুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে

গত ১৯ ফেব্রুয়ারি এ বিষয়ে ব্যবস্হা নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চিঠি পাঠায়।চিঠিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গার নাম হবে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।পরিশেষে আলোচনা-সমালোচনার মধ্যেই সিদ্ধান্তটি বাতিল করলো সরকার।এখন থেকে আগের নামেই থাকবে সুগন্ধা বিচ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31