• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৪
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুক্রবার ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে।পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে শুক্রবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলা শাখার সভাপতি স্বপন শর্মা রনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক বেন্টু দাশ।

মঞ্চে অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক দীপক শর্মা দিপু, যুগ্ম সম্পাদক স্বপন দাশ ও মিটন পাল,সাংগঠনিক সম্পাদক মিটন দাশ মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক দীপন বিশ্বাস, রাজাপালং ইউনিয়ন শাখার সভাপতি জয়ধন ঘোষ,সাধারণ সম্পাদক সজল কান্তি ধর,রাষ্ট্রন দেবনাথ,বীরেশ্বর রুদ্র, বিকাশ কান্তি চৌধুরী, কার্তিক শর্মা,সুমন শর্মা,অজিত শর্মা নিতাই,স্বপন শর্মা,আপন শর্মা,কাজল দাশ,রিপন রুদ্র,ইমন মল্লিক বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সনাতনী সমাজের বিভিন্ন মঠ-মন্দির ও নানান সমস্যা নিরসনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখছে।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রবীন্দ্র দাশ রবি৷ পরে প্রথম অধিবেশন শেষে জেলা সভাপতি উজ্জ্বল কর এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে পূর্ববর্তী উখিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্বপন শর্মা রনি-কে সভাপতি ও রুপন দেওয়ানজী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাচিতরা পরবর্তীতে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930