• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চেকবই’ ও ‘সময়ের সংলাপে’র মোড়ক উন্মোচন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৪
চেকবই’ ও ‘সময়ের সংলাপে’র মোড়ক উন্মোচন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, বই ব্যক্তিকে আনন্দ, সমাজকে আলো, দেশকে দেয় সমৃদ্ধি। বই চেতনাকে শাণিত করে, বুদ্ধিকে প্রখর করে, বিবেককে জাগ্রত করে। তাই শুধু প্রিয়জন নয়, অপ্রিয় জনকেও বই উপহার দিতে হবে।

তিনি আজ বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন রচিত কাব্যগ্রন্থ ‘ চেকবই ও প্রবন্ধ সংকলন ‘সময়ের সংলাপ’ এর মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী গ্রন্থ দুটি পাঠকদের পড়ার অনুরোধ করেন।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, অতিরিক্ত সচিব মোছা: নূরজাহান খাতুন, মাসুদ আকতার খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোা. মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের অমর একুশের বইমেলায় মাহবুবুর রহমান তুহিনের কাব্যগ্রন্থ ‘চেকবই’ এনেছে তাম্রলিপি প্রকাশনী মেলার ১৫ নাম্বার প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। প্রবন্ধ সংকলন ‘সময়ের সংলাপ’ প্রকাশ করেছে ‘অনার্য পাবলিকেশন্স’ মেলার ৪৯৮-৫০১ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930