• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধীতাকারী এবং ধর্মের অপব্যাবহার করে উস্কানি দিয়ে উত্তেজনা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধীতাকারী এবং ধর্মের অপব্যাবহার করে উস্কানি দিয়ে উত্তেজনা

অশান্তি সৃষ্টিকারী উগ্র আসিফ মাহতাব উৎসকে গ্রেফতার করার দাবি: জাসদ

তারিখ: ২৪ জানুয়রি ২০২৪:

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার এক বিবৃতিতে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজিক বিজ্ঞান বিষয়ে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শিক্ষার বিরোধীতাকারী এবং ধর্মের অপব্যাবহার করে উস্কানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক চরম উগ্র, জঙ্গি, ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎসকে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যাবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধীতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কুপমুন্ডক বানানোর অপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্ম ব্যাবসায়ের প্রধান প্রতিবন্ধক প্রধান শত্রু হিসাবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে আসছে। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিও তাদের ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধীতার পাশাপাশি সকর ধরনের জ্ঞান—বিজ্ঞান—সভ্যতা—মানবতা—মনুষতে¦্যর বিরোধীতা করে আসছে। এরা ধর্মের নামেই বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্ম পরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা—যুদ্ধাপরাধ—মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছিল। তারা এই উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031