রাজীব কান্তি দে/ঢাকা
রাজধানীর গুলশান ইয়্যুথ ক্লাব মাঠে শুক্রবার,২৯শে ডিসেম্বর, ২০২৩-এ বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ফর ক্যান্সার’ প্রেসেন্টস বাই খেলবেই বাংলাদেশ’।
গুলশান ইয়্যুথ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিবি-এর গণ্যমান্য পরিচালকগণ, ব্যানক্যাট এর ট্রাস্টিবোর্ডের সদস্যবৃন্দ এবং ক্রিকেট অনুরাগীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার, কর্পোরেট, শুভানুকাস্ত্রী এবং উইকেন্ড ক্রিকেটাররা অংশগ্রহণ করেন।
দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রথমে আয়োজিত হয় মোশাররফ রুবেল একাদশ বনাম নাদির শাহ একাদশ T-10 একটি ক্রিকেট ম্যাচ। এর পর আয়োজিত হয় ভার্সিটি পড়য়া ইয়ংস্টারদের নিয়ে আয়োজিত দুর্বার ১১ বনাম অদম্য ১১ এর মধ্যে প্রীতি ম্যাচ।
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব বলেন, ক্রিকেট একটি সম্মানের এবং সহমর্মিতার খেলা। এছাড়া প্রত্যেক ব্যক্তিরই তার সমাজের প্রতি নিজস্ব কর্তব্য রয়েছে। তাই, ক্রিকেটকে একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে, আসুন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হই।
ব্যানক্যাটের সম্পর্কে জানতে হবে আমাদের সবাইকে।ক্যান্সার রোগীদের জন্য নিরবে কাজ করে যাচ্ছে ব্যানকাট।বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ব্যানক্যাট হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধ প্রদান, ঢাকার বাইরে থেকে ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগী ও তার পরিবারকে বিনামূল্যে থাকা, খাওয়া এবং সেবা প্রদানসহ নানা সুবিধা এবং ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে ব্যানক্যাট। ব্যানক্যাটের ক্যান্সার কেয়ার হোম ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’-এ বর্তমানে ৭৪ টি বেড রয়েছে। সেখানে সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের কেমোথেরাপির সময় বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা, হাসপাতালে যাতায়াত এবং অভিজ্ঞ নার্স দ্বারা সেবা প্রদান করা হয়ে থাকে।