• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় পার্টির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীস্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৩
জাতীয় পার্টির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীস্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ইং

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি চেয়ারম্যানের পক্ষে প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম সেন্টু শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় জাতীয় পার্টি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় এক র‌্যালীতে অংশ নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব মোঃ সামছুল হক, মোঃ বেলাল হোসেন, জাতীয় যুব সংহতি’র সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম সাংগঠনিক মোঃ হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম দুলাল, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান শিপন, আলমগীর হোসেন, আলমাস উদ্দিন, মহানগর উত্তর এর নেতৃবৃন্দের মধ্যে মোঃ মাহফুজ মোল্লা, ড. নাসির উদ্দিন বকুল, রাজ মোঃ উমর ফারুক, চিশতী খায়রুল আবরার শিশির, নজরুল ইসলাম মুকুল, এসএম হাশেম, আবুল বাশার, শওকত হোসেন দুলাল, আসাদ খান, হাবিবুর রহমান হাবিব, রিয়াজ, ফারুক আহমেদ, আব্দুর রহিব, আরজু, যুব সংহতি’র দুলাল মৃধা, আমান উল্লাহ সরকার, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, তারভেজ।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930