• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৩
টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার,০৬ ডিসেম্বর,২০২৩ ইং দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার আনুমানিক রাত ২৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন আজমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়ীতে তল্লাশি চালিয়ে প্যাকেট করার সময় ৬,৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ রবিউল হাসান (২০) কক্সবাজারের চকরিয়া থানার মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31