• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি-এর সাথে ভারতীয় হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি-এর সাথে ভারতীয় হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আযম খান এমপি-এর সাথে ভারতীয় হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী আজ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম, যুগ্ম-সচিব ও মাননীয় মন্ত্রীর একান্ত সচিব জনাব মো: জেহাদ উদ্দিন এবং মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে মাননীয় মন্ত্রী মহোদয় সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31