• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৬
চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চায়না সরকারের অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক বার্ন ইউনিট পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং গণপ্রজাতন্ত্রী চীনের মাননীয় রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের মানুষের জন্য এই আধুনিক বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন নগরবাসীর জন্য আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে বাস্তবমুখী উন্নয়ন প্রকল্পে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতেও আরও জোরদার হবে।

পরিদর্শন শেষে অতিথিরা বার্ন ইউনিটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930