• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

অদ্য ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়ের সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে প্রধান অতিথি জনাব মোঃ মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়কে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।

বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন বাস্তব সমস্যার কথা মনোযোগসহকারে শ্রবণ করেন।

উপস্থিত সদস্যদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যেসব বিষয়ে দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে, সেগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি তিনি শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা, জনসেবার উৎকর্ষ সাধন এবং পুলিশ সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভার এক পর্যায়ে মান্যবর প্রধান অতিথি জনাব মোঃ মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।

বিশেষ কল্যাণ সভায় সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930