• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত

​আজ (৬ জুলাই, ২০২৬) ডিএমপি’র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর বাস্তবায়নে এক বিশেষ ফায়ার সেফটি ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।
​উক্ত সচেতনতামূলক ও প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোছাঃ মাকসুদা আকতার, সহকারী পুলিশ কমিশনার জনাব মনোয়ারা আকতার রিফাত সহ ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

​দুর্ঘটনা মোকাবেলা এবং ফায়ার সেফটি নিশ্চিতকরণের লক্ষ্যে পুরো প্রশিক্ষণটি দুটি ধাপে সম্পন্ন করা হয়।প্রথমে পর্বে তাত্ত্বিক সেশনে প্রজেক্টরের মাধ্যমে অগ্নিকাণ্ডের ধরণ, প্রতিরোধ ব্যবস্থা, অগ্নি নির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সংক্রান্তে বিস্তারিত আলোচনা করা হয়।
তাত্ত্বিক আলোচনার পর দ্বিতীয় পর্বে ডিভিশনের উন্মুক্ত প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের দক্ষ প্রশিক্ষকদের উপস্থিতিতে হাতে-কলমে মহড়া অনুষ্ঠিত হয়।

​পরিশেষে অত্র ডিভিশনের পক্ষ থেকে সফলভাবে মহড়াটি সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930