অদ্য ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০ ঘটিকায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা হলরুমে সম্মানিত জেলা প্রশাসক, নোয়াখালী জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এঁর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় ভার্চুয়ালি সংযুক্ত থেকে দেশের ২০টি উপজেলায় মোট ১০,০০০ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ৬১৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী-০৪ মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, সম্মানিত পুলিশ সুপার, নোয়াখালী।
এ সময় সুবিধাভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় এবং সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত বিভিন্ন সেবার বিষয়ে উপকারভোগীদের অবহিত করা হয়। উপস্থিত কর্মকর্তাগণ সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।