• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৫, ২০২৬
নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন

আজ ১৫ জুন ২০২৬ খ্রি. সোমবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।

নবাগত পুলিশ সুপার মহোদয়কে দায়িত্বভার গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিঁনি বর্ণাঢ্য চাকুরী জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন।নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিঁনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকায় উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930