• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেমস-গ্লোবালের আয়োজনে ২৩ এপ্রিল থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ‘১৭তম ঢাকা অটো সিরিজ ২০২৬’

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
সেমস-গ্লোবালের আয়োজনে ২৩ এপ্রিল থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ‘১৭তম ঢাকা অটো সিরিজ ২০২৬’

কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অটোমোটিভ শিল্পের বৃহত্তম প্রদর্শনী ‘১৭তম ঢাকা অটো সিরিজ ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীটি ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ২৩ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।

‘ঢাকা অটো সিরিজ’ এর পাশাপাশি একই ছাদের নিচে একযোগে অনুষ্ঠিত হবে আরও চারটি বিশেষায়িত প্রদর্শনী: ১৯তম ঢাকা মোটর শো ২০২৬: যেখানে গাড়ি প্রেমীদের জন্য থাকবে বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি।

১০ম ঢাকা বাইক শো ২০২৬:মোটরসাইকেল, স্কুটার ও ইজি বাইকের বিশাল সমাহার। ৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬: খুচরা যন্ত্রাংশ ও আধুনিক অটোমোবাইল প্রযুক্তির মেলা। ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬:বাণিজ্যিক যানবাহনের উৎপাদন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত প্রদর্শনী।৩য় ইলেকট্রিক ভেহিকল (EV) বাংলাদেশ এক্সপো ২০২৬:পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যানবাহনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এই অংশটি সাজানো হয়েছে।

এবারের আসরে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানিসহ ১০টি দেশের প্রায় ১৭৫টিরও বেশি কোম্পানি ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে কার, বাইক, লাক্সারি এসইউভি ছাড়াও থাকছে বাস, ট্রাক, ট্রাক্টর এবং বিভিন্ন আধুনিক ইলেকট্রিক যানবাহন।

সেমস-গ্লোবাল ইউএসএ এবং এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম জানান, বৈশ্বিক জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান দূষণ রোধে বর্তমানে বিকল্প জ্বালানি ও ইলেকট্রিক যানবাহনের গুরুত্ব বাড়ছে। এই প্রদর্শনী বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করতে এবং নতুন ব্যবসায়িক দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল গত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930