• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মেধা আর মননে বাংলাদেশের আজাদিটা খুব জরুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯
মেধা আর মননে বাংলাদেশের আজাদিটা খুব জরুরী

টাইমস অব ইন্ডিয়ার ভাষ্যমতে নাসাতে কর্মরত বিজ্ঞানীদের মধ্যে শতকরা ৩৬ ভাগ বিজ্ঞানী হচ্ছেন ভারতীয় । নাসার প্রতি ১০ জন বিজ্ঞানীর মধ্যে ৪ জন হচ্ছেন ভারতীয় ।
এছাড়া মাইক্রোসফটের মোট কর্মীর শতকরা ৩৪ ভাগ হচ্ছেন ভারতীয় ।
আইবিএমে ২৮ ভাগ আর ইন্টেলে রয়েছে ১৩ ভাগ ভারতীয় কর্মী ।
সাইন্টিফিক রিসার্চ ক্যাপাবিলিটিতে ভারতের হাত কতো লম্বা তার একটা সংক্ষিপ্ত প্রমান হতে পারে এই পরিসংখ্যানটি ।
কাশ্মীর ইস্যু বলেন 
সীমান্ত ইস্যু বলুন 
অথবা স্যাটেলাইট কালচারের কথাই ধরুন না কেন … 
এই সবগুলো জায়গায় ভারত এডুকেশনাল কোয়ালিটিকে এমনভাবে কাজে লাগাচ্ছে যে দিনে দিনে সে একটা সুপার পাওয়ার হয়ে উঠছে ।
আমাদের ঢাবির কয়টা ছেলে নাসাতে আছে ভেবে বলুন তো ?
কয়টা ছেলেকে পাবেন একটা রিসার্চ ওয়ার্ক করে বাংলাদেশে ভাত পেয়েছে ?
রবীন্দ্রনাথের জাতীয় সংগীত নিয়ে এতো চিৎকার চেচামেচি কেন সেটা জানেন ? আসলে আমাদের একজন রবি ঠাকুর নাই । অথবা থাকলেও আমরা তাকে সেভাবে মূল্যায়ন করতে শিখি নি ।
পলিটিক্স ছাড়া স্বাধীনতার এতোগুলো বছরে আপনার উত্তরণটা ঠিক কোন জায়গায় ? দেখাতে পারবেন ?
কয়টা ইনোভেশন আছে আপনার ? 
কয়টা প্রফেসর এমিরেটাস তৈরি করতে পেরেছেন ? 
কয়জন ইন্টারন্যাশনাল মানুষকে পরিচিত করাতে পারবেন যারা বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে পরিচিত করাতে পারবে ?
ইন্টারনাল ইস্যুতে ভারত বরাবরই নিজেদের নোংরামিগুলোকে লুকিয়ে বাইরের বিশ্ব জেন্টেলম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে ।
নিজেদের মিডিয়া কালচার সমৃদ্ধ করেছে । বাইরে তাদের হয়ে কথা বলতে পারে এমন মানুষ তৈরি করেছে ।
শুধু ভারত নয় , আমেরিকার দিকেও দেখুন । 
ওখানে প্রতি বছরই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে প্রচুর মানুষ মারা যায় । ঘরে ঢুকে রেইপের মতো ঘটনা ঘটে । বাংলাদেশে কি এরকম মাস কিলিং হয় ? অথচ আমরা কিনা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিই । তার কাছে সাহায্য চাই ।
কিছু একটা হলেই ভারত পাকিস্তানের হস্তক্ষেপ কামনা করি । 
নিজেদের স্পাইন যে শক্ত করতে হবে এই ব্যাপারে আমাদের মাথা ব্যাথা নাই ।
সাস্টের ছেলে মেয়েরা নাসাতে যেতে পারে না । 
তাদের বদলে সেখানে গিয়ে বসে থাকে সরকারী আমলা । এই দেশে ক্লাস টেন পড়ুয়া মেয়ের ডেফিনেশন হলো । তার মিনিমাম দুই তিনটা বয়ফ্রেন্ড থাকতে হবে ।
আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের ডেফিনেশন হলো তাকে মিনিমাম ৫/৬ টা ছেকা খাইতে হবে । নইলে তুমি বিশ্ববিদ্যালয় পাস করো নাই ।
কাশ্মীরের মুক্তির জন্য আমরা যতোই আন্দোলন করি না কেন ,অপ্রিয় সত্যটা হলো বিশ্বের খুব কম দেশই বাংলাদেশকে গোনার মধ্যে ধরে । মেধা ও মননে সমীহ জাগানিয়া রাষ্ট্র আমরা এখনো হতে পারিনি ।
আর তাই সীমান্তে হত্যাকান্ড হলে আমাদেরকে পতাকা নিয়ে নামতে হয় , কেননা ওরা জানে ১০০ টা মানুষ মেরে ফেললেও একটা বাল ছেড়ার সাধ্য আমাদের নেই । অথবা থাকলেও সেটা কাজে লাগাতে আমরা অপরাগ ।
আমাদের দেশের ভেতরের ব্যাপারে বাইরের লোক এসে নাক গলাতে পারে । হাইকমিশনারদের তেল মারতে মারতে আমাদের জীবন শেষ হয় ।
এডাল্ট শর্ট ফিল্মের একটা কালচার ভারতে ইদানীং খুব প্রকটভাবে দেখা দিয়েছে । একটু খেয়াল করে দেখুন এদের মূল দর্শক কারা । উত্তরটা হলো , বাংলাদেশি ইয়াং ছেলেপেলেরা । এগুলো আমাদের জন্যই তৈরি ।
ভারত সেটা তৈরি করে । আমরা এটা ইমপ্লিমেন্ট করি । বিশ্বাস হয় না ? তাহলে স্যাটেলাইট কালচারের দিকে তাকান । ভারতীয় সেলেব্রেটিদের কমেন্টবক্স গুলো দেখুন ।
কাশ্মীর আজাদ হবে কি হবে না সেটা বলতে পারি না । 
তবে মেধা আর মননে বাংলাদেশের আজাদিটা খুব জরুরী

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930