• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

আজ বুধবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

সভার সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ সরওয়ার উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), নোয়াখালী।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালোরাতের গণহত্যার নির্মম চিত্র তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধের অবদান ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930