রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) তিনি হাসপাতালে গিয়ে বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সাথে কথা বলেন। এসময় তিনি সেখানে উপস্থিত মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা: মির্জা আব্বাসের শারীরিক অবস্থা পর্যালোচনা করে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফর দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।