বৃহত্তর চট্টগ্রামের নবনিযুক্ত ৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র অভিনন্দন
বৃহত্তর চট্টগ্রামের নবনিযুক্ত ৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র অভিনন্দন
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভায় বৃহত্তর চট্টগ্রামের চার কৃতি সন্তান গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে পৃথক পৃথক সাক্ষাতে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই অভিনন্দন জানানো হয়। চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নেতৃবৃন্দ তাঁদের হাতে ফুলেল তোড়া ও বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।
অভিনন্দনপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন: জনাব আবুল হাসান মাহমুদ চৌধুরী, এমপি – মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি – মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনাব দীপেন দেওয়ান, এমপি – মাননীয় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি – মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁদের দক্ষ নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চারিত হবে। নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণও তাঁদের এই সাফল্যে সমিতির আন্তরিক অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে সমিতির ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।