• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে র‍্যাব-৩ কর্তৃক ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করণে রোবাস্ট টহল পরিচালনা।

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে র‍্যাব-৩ কর্তৃক ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করণে রোবাস্ট টহল পরিচালনা।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ র‍্যাব-৩ কর্তৃক ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড এলাকায় (মতিঝিল আইডিয়াল স্কুল) ও বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা-৯ আসনের নির্বাচনী জনসভা উপলক্ষে উক্ত এলাকায় গোয়েন্দা টিম কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ রোবাস্ট টহলের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

৩। এছাড়াও রাজধানীর সবুজবাগ, মুগদা, শাহজাহানপুর, খিলগাঁও, শাহবাগ, মতিঝিল, পল্টন, রমনা থানাধীন এলাকায় ০৬০০ হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত বিশেষ রোবাস্ট টহল পরিচালনা করা হয়। উল্লেখ্য যে প্রতিদিন সকাল ০৬০০ ঘটিকা হতে পরবর্তী দিন সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন স্থানে নিরাপত্তার স্বার্থে র‍্যাব-৩ কর্তৃক নিয়মিত রোবাস্ট টহল চলমান রয়েছে। এবং গত ০১ ফেব্রুয়ারি হতে মোটরকেড পেট্রোলিংয়ের মাধ্যমে অলি-গলিতে বিশেষ নিরাপত্তা বিধান করা হচ্ছে। এই রোবাস্ট টহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930