বাংলাদেশে করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে অবদান রাখায় আগামীকাল (১৫ ডিসেম্বর) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স-২০২৪ প্রদান করা হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে সন্ধ্যা আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
আইসিএসবি প্রতি বছর করপোরেট আইন, আর্থিক প্রকাশ, বোর্ড পরিচালনা ও শেয়ারহোল্ডার অধিকার রক্ষায় উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে আসছে।