• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১০ ডিসেম্বর ২০২৫ ‘জুলাই কন্যা সম্মেলন ২০২৫’-এর আয়োজন করা হবে

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫

‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫’ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০.০০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুলাই কন্যা সম্মেলন ২০২৫’ এর আয়োজন করা হবে।
উক্ত সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031