প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সমিতি-ঢাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র জীবন সদস্যগণ অবগত আছেন যে, সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাজিম উদ্দিন। চৌধুরী (৭০৬) এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী (২৪৮৮), মোহাম্মদ মুনীর চৌধুরী (৩০৪৩), ড. নাজনীন কাউসার চৌধুরী (৩৮৩৩) ও ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী (৩৯৪৯)। কমিশনের ঘোষিত নির্বাচনী তফসিল ১৮/১০/২০২৫ তারিখের দৈনিক সমকাল ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় এবং তা জীবন সদস্যদের খুদে বার্তা দিয়ে অবগত করা হয়। সেই অনুযায়ী সকল নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু। গত ২৮ অক্টোবর ২০২৫ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নাম ও লেগো দিয়ে সমিতির ৩ জন সম্মানিত। জীবন সদস্যের নাম ব্যবহার করে একটি ভুয়া নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার সাথে সমিতির কোন সম্পর্ক নেই। বিজ্ঞপ্তিটি যে ভুয়া তা বিজ্ঞপ্তি পড়েই বুঝা যায়, যেখানে ১ নং দফায় ‘প্রাপ্ত আপত্তির (যদি থাকে) উপর শুনানী ও নিষ্পত্তি’। লেখা থাকলেও কিসের উপর আপত্তি তার কোন উল্লেখ নেই। চট্টগ্রাম সমিতি নিয়ে গভীর ষড়যন্ত্র এবং আসন্ন নির্বাচনকে। বানচাল ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যে তারা এটি করেছেন। উক্ত ভুয়া নির্বাচন বিজ্ঞপ্তির মাধ্যমে বিভ্রান্তমূলক তথ্য প্রকাশ। করায় সমিতির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হলো।
এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হয়ে সমিতির সকল আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখার জন্য সম্মানিত জীবন। সদস্যদের প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়।।
চট্টগ্রাম সমিতি-ঢাকার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।