• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৃত্যু নিয়েও মানুষ গুজব রটায়- সাবেক মেয়র মুজিবুর রহমানের স্ত্রী ফারহানা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫
মৃত্যু নিয়েও মানুষ গুজব রটায়- সাবেক মেয়র মুজিবুর রহমানের স্ত্রী ফারহানা

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন!

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি একেবারেই গুজব ও মিথ্যা বলে দাবী করেছে তাঁর পরিবার।

সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের স্ত্রী ফারহানা রহমান সাংবাদিকদের জানান- মৃত্যু নিয়েও মানুষ আজকাল গুজব রটাচ্ছে। তা খুবই দু:খজনক। মুজিবুর রহমান কোন দেশে আছেন; তা নিশ্চিত না করলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তাঁর স্ত্রী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930