• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে সাইত্রিশ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য সাইত্রিশটি প্রতিষ্ঠানের অনুকূলে ১২০০ ( একহাজার দুইশত ) মেট্রিক টন ইলিশ রপ্তাণির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এতথ্য জানানো হয়।
ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে।শর্তাবলীর মধ্যে রয়েছে-
১) রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে;
২) এ অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে;
৩) প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে।
৪)শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে;
৫) পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণক
দাখিল করতে হবে;
৬) অনুমোদিত পরিমাণের চেয়ে বেশী রপ্তানি করা যাবে না;
৭) প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন;
৮) এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনক্রমেই নিজে রপ্তানি না করে Sub-Contract প্রদান করতে পারবেন না;
৯) সরকার প্রয়োজনে যে কোন সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930