• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা নিবেদন

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ মফিদুর রহমান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। শিল্পীর স্মৃতি রক্ষার্থে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930