আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী লোগাং ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকালে লোগাং বাজার এলাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল। সভায় বক্তারা বলেন, ৭০-এর দশকের জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় শহীদদের আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য আদর্শ ও প্রেরণার উৎস।
বক্তারা আরও বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে সবার সামনে তুলে ধরা জরুরি। একই সঙ্গে বর্তমান সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও ন্যায়বিচারহীনতার বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় লোগাং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মির্জা, সহ-সভাপতি মোঃ ইলিয়াস নবী, সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবুল বাশার, মহিলা দলের সভানেত্রী খুরশিদা বেগম, যুবদল আহ্বায়ক মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।