• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের বাছাইয়ে অংশ নিতে নেপালে বাংলাদেশ জাতীয় টিটি দল

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের বাছাইয়ে অংশ নিতে নেপালে বাংলাদেশ জাতীয় টিটি দল

২০২৬ সালে ২৮ এপ্রিল থেকে ১০ মে লন্ডনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের পুরুষ ও মহিলা দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে আজ বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস পুরুষ ও মহিলা দল নেপালের রাজধানী কাঠমান্ডু গিয়ে পৌঁছেছেন।

কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ এর নেৃতত্বে পুরুষ দলের শীর্ষ ৪ র‌্যাংকধারী খেলোয়াড়রা হলেন – রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ। নারী দলের শীর্ষ ৪ র‌্যাংকের খেলোয়াড়রা হলেন – সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান।

দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট দলের সাথে যাচ্ছেন।

অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস দক্ষিণ এশীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নশীপ আগামী ৩০-৩১ জুলাই জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুসারে এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্যদলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ভুটনা শেষ মুহুর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

উল্লেখ্য, সারাবিশ^ থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপ খেলার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930