• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয় শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয় শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ২৫/০৭/২৫ইং তারিখ নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোঃ আব্দুস সুলতান, পুলিশ পরিদর্শক (তদন্ত) চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ নয়ন কান্তি দাশ, এএসআই (নিরস্ত্র)/ রিপন কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন চাটখিল বাজারস্থ আনিতাশ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ কাজল (৪০), পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা- গোলবাহার, সাং- মোহাজের পাড়া, কক্সবাজার সদর পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, এ/পি- খরুলিয়া (মনসুর আলমের বাড়ী), থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার এর হেফাজত হইতে ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এসআই (নিরস্ত্র) নয়ন কান্তি দাশ গত ২৫/০৭/২৫ ইং তারিখ ২১.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ রুজু করা হয়। মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930