• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখন ঢাকায়

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখন ঢাকায়

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছেছে।

চীনা চিকিৎসকদের দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সাথে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবে।

চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন লিউ শুহুয়া (Liu, Shuhua), ইয়াং ফেই (Yang, Fei), লি জে (Li, Ze), ঝাং জিনলি (Zhang Jinli) এবং লিউ হয়ান (Liu, Huan)। চিকিৎসকদের দলে বার্ন, ট্রমা ও ইনটেনসিভকেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞগণ রয়েছেন।

: