• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এর বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৫
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এর বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন

অদ্য ২২ জুলাই ২০২৫, মর্মান্তিক বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উল্লেখ করেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মক ভাবে নিয়োজিত থাকবে। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে, যা ২৪ ঘন্টা আহতদের রক্তদান করাসহ প্রয়োজনীয় অন্যান্য যেকোন ধরণের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ বিমান বাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের এই শোকাবহ সময়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930