‘প্লাস্টিক দূষণ আর নয়’
এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রি. তারিখ কক্সবাজার জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে জনাব ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার। এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী, এনজিও, স্থানীয় জনসাধারণ, পরিবেশ ক্লাব ও বন সংরক্ষণ ক্লাবের সদস্যবৃদ্ধ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে জেলা প্রশাসন কর্তৃক পরিবেশ দূষণ রোধে নানা পদক্ষেপ তুলে ধরেন এবং সবাইকে একযোগে পরিবেশ দূষণরোধে কাজ করার জন্য আহবান জানান।