• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিমান বাহিনী প্রধানের সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৫
মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিমান বাহিনী প্রধানের সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ

গত ২৩ জুন ২০২৫, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সাথে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি,জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান পবিত্র হজ্জ পালন শেষে সস্ত্রীক গত ১১ জুন ২০২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930