• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ,পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৫
বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ,পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

ঢাকা, ২৪ জুন ২০২৫: মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) গত ২১ জুন ২০২৫ তারিখ সকাল ৮ টায় ভারতের কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ১৯ দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার (২৪-৬-২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ড-এ মরহুমের ফিউনারেল প্যারেড এবং নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অবঃ) ০৩ জুন ১৯৫০ তারিখে মুন্সীগঞ্জ জেলার সোলার চর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতির কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি ১৯৭৪ সালের ২৭ জুন (২৭ জুন ১৯৭২ তারিখে আগাম প্রবীনতাসহ) বাংলাদেশ বিমান বাহিনীতে এমটি সিএন্ডই শাখায় কমিশন লাভ করেন। তিনি দীর্ঘ ২৮ বছর ১১ মাস ০৬ দিন চাকুরির দায়িত্ব পালন শেষে ০৬ মে ২০০৪ তারিখে গ্রুপ ক্যাপ্টেন পদবীতে অবসর গ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930