• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ লাইন্স, নোয়াখালী’তে অফিসার ও ফোর্সদের সাথে পুলিশ সুপারের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ লাইন্স, নোয়াখালী’তে অফিসার ও ফোর্সদের সাথে পুলিশ সুপারের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত

নোয়াখালী জেলা পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশ, নোয়াখালী’র আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মধ্যাহ্ন ভোজে অফিসার ও ফোর্সের সাথে অংশ নেন জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক,পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
উক্ত প্রীতিভোজে জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন পদ পর্যায়ের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

নোয়াখালীবাসীর ঈদ আনন্দকে নিরাপদ প্রফুল্লময় করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয়ে জেলা পুলিশের যে সকল পুলিশ সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করে চলেছে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে পুলিশ সুপার নোয়াখালী’র এই আয়োজন ।

পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনায় নিয়ে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে নোয়াখালীবাসীকে নিরাপত্তা দিতে নোয়াখালী জেলা পুলিশ সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। যার ফলে অদ্যাবধি অত্যন্ত মনোরম পরিবেশে নোয়াখালীবাসী ঈদ আনন্দ উপভোগ করছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930