আগামী ১৭ মে ২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ টায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশর সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বর্তমান সময়ে ঢাকা শহরের যানজট নিরসনের সবচেয়ে আলোচিত প্রকল্প ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করবেন। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে পরামর্শক, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।