• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে: চসিক মেয়র

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৫
চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে: চসিক মেয়র


শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, “চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
মে দিবস উপলক্ষে টাইগারপাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একসাথে। সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় পাশে থাকবে।”
তিনি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ, সুস্থ কর্মক্ষেত্র এবং যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যাত্রীসেবা সংশ্লিষ্ট শ্রমিকদের প্রয়োজন ও সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হালকামোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

এছাড়াও সমাবেশে অংশ নেন আবু ফয়েজ, মো. ইদ্রিস, আলাউদ্দিন, মধু সরকার, শিপন, মজিব, জাকির, খোকন,ইউসুফ আলী, জামাল, নুরুন্নবি ও মো. একরাম।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930