• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট: নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখার দায়ে জরিমানা ও সতর্কবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫
ঢাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট: নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখার দায়ে জরিমানা ও সতর্কবার্তা


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।

উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডুর নেতৃত্বে ধানমন্ডি ২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন সিটি কলেজের বিপরীত দিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই ঘণ্টার মধ্যে সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

একই দিনে সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে বাড্ডার আফতাবনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে ৬টি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930