• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে অবৈধ ভেজাল (যৌন উত্তেজক)ঔষধ বাজারজাতকরণের দায়ে ০৩ (তিন) জন আসামী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২৫
সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে অবৈধ ভেজাল (যৌন উত্তেজক)ঔষধ বাজারজাতকরণের দায়ে ০৩ (তিন) জন আসামী আটক

বায়েজিদ বোস্তামী থানার এসআই/কাজী আবিদ হোসেন, এসআই/জসিম উদ্দিন, এএসআই/মোঃ আরমান হোসাইন, এএসআই/মোঃ সবুজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০৮/০৩/২০২৫ খ্রি: সময় ০৪.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়স্থ সেকান্দর বিল্ডিং এর ৪র্থ তলা হেয়ার টার্চ নামক রুমের ভিতর অভিযান পরিচালনা করে আসামী ১। আলী আকবর সায়মন (২৫), ২। মোঃ শাহাজান (১৯), ৩। মোঃ সিফাত হোসেন (২০)দেরকে আটক করেন এবং তাদের হেফাজত হতে (ক) ৯১০টি প্লাস্টিকের কৌটা, (খ) খোলা ২ কেজি ৩৫০ গ্রাম কথিত সেক্সের ট্যাবলেট, (গ) ১৮০টি খালি কৌটা, (ঘ) লম্বা ছোট ১টি রোল, (ঙ) ১টি কাগজের কার্টুনের ভিতরে ২০ প্যাকেট Organic MACA powder, (চ) ১টি কৌটার মুখের লেভেল লাগানোর মেশিন, (ছ) ১টি পুরাতন সি.পি.ইউ, (জ) ১টি মনিটর, (ঝ) ১টি মাউস, (ঞ) ১টি কি-বোর্ড, (ট) ২০০ পিচ লেভেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930