• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত জিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২৫
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত জিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার

পাহাড়তলী থানার এসআই/মোঃ শহীদুল আলম পারভেজ সংগীয় এসআই/আওলাদ হোসেন, এএসআই/বেল্লাল হোসেন, এএসআই/টিপু সুলতান, এএসআই ইব্রাহীম, এএসআই/মনজুর আলম ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৭/০৩/২০২৫ তারিখ অনুমান ২২:৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন সরাইপাড়া আশরাফ আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২৬৯/২০১৩, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(ক) এর মূলে ১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিদ হারুনী প্রঃ ডাইল জাহিদ(৪৪), পিতা-মোঃ মফজল আলী, স্থায়ী: গ্রাম- সরাইপাড়া আশরাফ আলী রোড, বেগের বাড়ীর সামনে, ভোলা জমিদারের বাড়ী, উপজেলা/থানা- পাহাড়তলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে বর্ণিত পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930